‘রফতানি ডকুমেন্ট সরাসরি বিদেশে পাঠানো যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ১৫:৪৮আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৫:৪৮

এখন থেকে নিজস্ব ওয়েবসাইট কিংবা সুরক্ষিত চ্যানেলে রফতানিকারক নিজেই রফতানি ডকুমেন্ট বিদেশে পাঠাতে পারবেন।

রবিবার (৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক‌টি সার্কুলার জারি করা হয়।

এর আগে পণ্য জাহাজীকরণের (শিপমেন্ট) ১৪ দিনের মধ্যে রফতানি ডকুমেন্ট শুধু ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর সুযোগ ছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত প্রতিনিধির কাছে রফতানিকারকরা সরাসরি রফতানি ডকুমেন্ট পাঠাতে পারবেন। এক্ষেত্রে কয়েকটি শর্ত পরিপালন করতে হবে। এর মধ্যে মূল পরিবহন দলিল বা এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট পণ্যের রফতানি আয় দেশে আসার পর ওই মূল পরিবহন দলিল এনডোর্স করা যাবে।

বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী রফতানি ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর রেওয়াজ ওঠে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বর্তমান ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্টরা।

/জিএম/এমএস/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী