হরতালের প্রভাব নেই ব্যাংক পাড়ায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২২, ১২:৩৭আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৫:০৯

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস দিবস হরতাল চলছে। তবে হরতালের তেমন কোনও প্রভাব নেই রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়ায়। অন্যদিনের মতোই ব্যাংকগুলোতে লেনদেন হচ্ছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা যথানিয়মে অফিসে এসেছেন।  গ্রাহকরাও অন্য দিনের মতোই প্রয়োজনীয় লেনদেন করছেন।  মতিঝিল, কমলাপুর, ফকিরাপুল, দৈনিক বাংলা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের ডিজিএম মো. তানজিমুল ইসলাম বলেন, ‌‘ব্যাংকে হরতালের প্রভাব পড়েনি। সকালে যথাসময়ে ব্যাংক লেনদেন শুরু হয়েছে। কর্মকর্তারাও যথা সময়ে এসে উপস্থিত হয়েছেন। গ্রাহকরাও অন্যান্য দিনের মতোই লেনদেন করছেন।’

এদিকে ব্যাংকপাড়া বলে খ্যাত মতিঝিল এলাকায় দেখা যায়, যানবাহন চলাচল করছে আগের মতোই। বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা রবিউল হক জানান, হরতালে কোনও সমস্যা হয়নি। আমি রামপুরা এলাকায় থেকে রিকশায় এসেছি। কোনও সমস্যা হয়নি।

ইসলামী ব্যাংকের কর্মকর্তা মহসিন আলী বলেন, ‘হরতাল শুরু হলেও অফিসে আসতে কোনও সমস্যা হয়নি।’ অফিসে লেনদেন অন্যান্য দিনের মতোই চলছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল সোমবার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয়। হরতাল সমর্থনে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করেছে বাম জোট।

/জিএম/আইএ/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী