ডাচ-বাংলার বুথসহ ই-ব্যাংকিং সেবা ৩০ ঘণ্টা বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ১৫:৩১আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৫:৩১

কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডের জন্য ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ, সিআরএম, পিওএস ও ই-কমার্স, ই-ব্যাংকিং লেনদেন সেবা বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার ( ১৮ আগস্ট) সকাল ৮টা থেকে টানা ৩০ ঘণ্টা এসব সেবা নিতে পারবেন না ব্যাংকটির গ্রাহক।

সোমবার (১৫ আগস্ট) ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকটি জানায়, কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম, সিআরএম, পিওএস, ই-কমার্স, এনপিএসবি, আইবিএফটি ফান্ড স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো, ইন্টারনেট ব্যাংকিং, নেক্সাসপে, এজেন্ট ব্যাংকিং, রকেটের কোর ব্যাংকিং সম্পর্কিত লেনদেন ১৮ আগস্ট সকাল ৮টা থেকে ১৯ আগস্ট (শুক্রবার) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক সংখ্যা এখন ৪ কোটি ৩৯ লাখ ৩০ হাজার। সারাদেশে এ ব্যাংকের শাখা রয়েছে ২২০টি। এছাড়া ৪ হাজার ৭৬৬ মতো এটিএম বুথ সার্ভিস রয়েছে ব্যাংকটিতে। 

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি