এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৭:৪৫আপডেট : ১৩ মে ২০২৫, ১৭:৪৫

রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ উপেক্ষা করে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারির প্রতিবাদে তিন দিনের কলম বিরতির কর্মসূচি ঘোষণা করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

মঙ্গলবার (১৩ মে) বিকাল ৪টায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটি জানায়, আগামী বুধ, বৃহস্পতি এবং শনিবার এনবিআরের আওতাধীন সব দফতরে এই কলম বিরতি পালিত হবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট প্রণয়ন এবং রফতানি কার্যক্রম কলম বিরতির আওতামুক্ত থাকবে।

কর্মসূচি ঘোষণা করেন এনবিআরের অতিরিক্ত কাস্টমস কমিশনার সাধন কুমার কুণ্ড। এ সময় আরও বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার মুনালিসা শারমিন স্মুস্মিতা ও কর কমিশনার ফজলে এলাহী।

অবস্থান কর্মসূচি চলাকালে এনবিআর চেয়ারম্যান ভবন ত্যাগের সময় উপস্থিত কর্মকর্তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে পরামর্শ কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিল। তারা মনে করেন, অধ্যাদেশ জারির মাধ্যমে এনবিআরের কাঠামো পরিবর্তন করা হলে প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যকারিতা হুমকির মুখে পড়বে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের