যথাসময়ে আমদানি বিল পরিশোধ না করলে লাইসেন্স বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২২, ২০:০৩আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২০:১৮

যথাসময়ে আমদানি বিলের দায় পরিশোধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। না করলে এডি (বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখা) লাইসেন্স বাতিল করা হবে। একই সঙ্গে ব্যাংকের বৈদেশিক লেনদেনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, যথাসময়ে আমদানি বা স্বীকৃত বিলের দায় পরিশোধের বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হয়, যা যথাযথভাবে পরিপালিত না করায় বৈদেশিক বাণিজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

এই প্রেক্ষাপটে যথাসময়ে বৈদেশিক ও স্থানীয় স্বীকৃত বিল পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট নির্দেশনা যথানিয়মে পরিপালন নিশ্চিত করতে সব অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে পুনরায় নির্দেশনা দেওয়া হলো। এখন থেকে যথাসময়ে স্বীকৃত দায় পরিশোধের ব্যর্থতায় সংশ্লিষ্ট এডি লাইসেন্স বাতিলসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী