বৈদেশিক মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭

বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (আইএমটিও) মাধ্যমে দেশে আসা রেমিট্যান্স এখন বৈদেশিক মুদ্রায় জমা রাখার সুযোগ পাবেন গ্রহীতারা। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব অর্থ প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবেও জমা করা যাবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা আমানতের প্রবাহ আরও সহজ ও কার্যকর করার পাশাপাশি বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালা যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত নিয়মে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আসা অন্তর্মুখী রেমিট্যান্সের বিপরীতে পিএফসি ও এনএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমা রাখার সুযোগ রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আইএমটিওর মাধ্যমে দেশে আসা রেমিট্যান্সও নির্ধারিত যোগ্যতা অনুযায়ী এসব হিসাবে জমা করা যাবে।

তবে এ ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধিমালার প্রযোজ্য শর্ত ও অন্যান্য পরিপালন নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন এ সুবিধার ফলে রেমিট্যান্স গ্রহীতারা দেশে আসা প্রবাসী আয়ের একটি অংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবেন। এতে বৈদেশিক মুদ্রায় সঞ্চয়ের সুযোগ বাড়বে এবং বৈধ চ্যানেলে আসা প্রবাসী আয়ের ব্যবস্থাপনায় কিছুটা বেশি নমনীয়তা তৈরি হবে।

বিশেষ করে যেসব প্রবাসী কর্মরত দেশে নিজস্ব ব্যাংক হিসাব পরিচালনা করেন না, তাদের জন্য এ সুবিধা কার্যকর হতে পারে। তারা বিদেশে উপার্জিত আয়ের একটি অংশ বাংলাদেশে বৈদেশিক মুদ্রা হিসাবের মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, রেমিট্যান্সের বৈদেশিক মুদ্রা হিসাবভুক্ত করার ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধিমালার শর্তগুলো আগের মতোই প্রযোজ্য থাকবে। নতুন সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো বৈধ চ্যানেলে আসা বৈদেশিক মুদ্রার আমানত ব্যবস্থাকে আরও সহজ করা।

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
ভস্ট্রো হিসাবে টাকায় বৈদেশিক বাণিজ্য নিষ্পত্তির সুযোগ
টাকায় আন্তর্জাতিক লেনদেনে নতুন সুযোগ, ভস্ট্র অ্যাকাউন্টে বাড়লো সুবিধা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
সর্বশেষ খবর
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
২০২৮ সালে নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইট
২০২৮ সালে নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইট
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি