শিশু বাজেটে বরাদ্দ প্রায় ৫৬ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ২৩:২২ আপডেট : ০১ জুন ২০১৭, ২৩:৩১

বাজেট ২০১৭-১৮

নতুন অর্থবছরের (২০১৭-১৮) জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রস্তাবিত নতুন এ বাজেটে শিশু বাজেট প্রস্তাব করা হয়েছে প্রায় ৫৬ হাজার কোটি টাকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব পেশ করা হয়।

বাজেট প্রস্তাবে বলা হয়, মোট ১৩টি মন্ত্রণালয়ের অধীনে শিশু বাজেট প্রণয়ন করা হয়। ২০১৭-১৮ অর্থবছরে এসব মন্ত্রণালয়ের অধীনে শিশু বাজেট ধরা হয়েছে প্রায় ৫৬ হাজার কোটি টাকা। গত অর্থবছরে শিশু বাজেটের পরিমাণ ছিল ৪৬ হাজার কোটি টাকা। সে হিসেবে নতুন অর্থবছরে শিশুদের বাজেট বেড়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। বাজেট প্রস্তাবে বলা হয়, বিদ্যুৎ ও ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ায় সরকারের মোট বাজেটে শিশু কেন্দ্রিক বাজেটের হিসাব কিছুটা কমেছে। তবে জিডিপির অনুপাতে শিশু-কেন্দ্রিক কার্যক্রমে বাজেট বরাদ্দের হার ২ দশমিক ৩৫ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
বিশ্বের দীর্ঘতম এসকেলেটরে চড়ে ২০ মিনিটের যাত্রা!
বিশ্বের দীর্ঘতম এসকেলেটরে চড়ে ২০ মিনিটের যাত্রা!
হাজিরা দিয়েই আবারও রাস্তায় নামলেন শ্রমিকরা, ধাওয়া দিলো পুলিশ
হাজিরা দিয়েই আবারও রাস্তায় নামলেন শ্রমিকরা, ধাওয়া দিলো পুলিশ
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম