জাপান টোব্যাকোর বিজ্ঞাপন ও প্রচার বন্ধ করতে হবে: প্রজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৯, ১৫:৪৬আপডেট : ২১ মে ২০১৯, ১৬:২০

জাপান টোবাকোর প্রমোশনার প্রচার

বিদ্যমান আইনি বিধিনিষেধ এড়িয়ে আগ্রাসী প্রচার চালাচ্ছে জাপান টোব্যাকো। এটি জাপান টোব্যাকোর মৃত্যু বিপণন কার্যক্রমের অন্যতম কূটকৌশল বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তামাকজাত পণ্যের সব ধরনের প্রত্যক্ষ-পরোক্ষ বিজ্ঞাপন ও প্রচার এক্ষুনি বন্ধ করতে হবে বলেও দাবি জানিয়েছে প্রজ্ঞা।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান ভ্রমণ ইতিহাস নিয়ে তারকাশিল্পী তাহসান খানের একটি অনুষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে গণমাধ্যমে এ ধরনের ব্যাপক প্রচার অভূতপূর্ব ও নজিরবিহীন। এই প্রমোশনাল বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে জাপান টোব্যাকোর (জেটিআই) ব্র্যান্ড কালার এবং স্লোগান ‘জাপানিজ কোয়ালিটি ’। জাপান টোব্যাকো তাদের ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে একই কালার ও স্লোগান ব্যবহার করে। সুতরাং নিঃসন্দেহে বলা যায় এই অনুষ্ঠানটি মূলত জাপান টোব্যাকোর ব্র্যান্ড প্রমোশনের জন্যই তৈরি করা হয়েছে।

প্রজ্ঞা বলেছে, জাপান টোব্যাকো বাংলাদেশের বাজারে প্রবেশের পর থেকেই আইন ভঙ্গ করে বিভিন্ন উপায়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাহসান খান বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী এবং দেশের তরুণ সমাজের একজন আইকনও বটে। তামাক কোম্পানির অর্থায়নে তৈরি এ ধরনের অনুষ্ঠানে তার অংশগ্রহণ কোনোভাবেই কাম্য নয়।

প্রসঙ্গত, ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৫ ধারা অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও তামাকজাত পণ্য বা তামাকের ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে যেকোনও ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। কোনও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান আইনের এই বিধান লঙ্ঘন করলে অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে।

/এসআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি