করোনার কারণে বিদ্যুৎ-গ্যাস বিলের বিলম্ব মাশুল মওকুফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ১৯:০৭আপডেট : ২২ মার্চ ২০২০, ২০:১৫

গ্যাস

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে এখনই বিদ্যুৎ ও গ্যাসের বিল দেওয়ার প্রয়োজন নেই। সময় করে আস্তে-ধীরেই লাইন ছাড়া বিল দেওয়ার ব্যবস্থা করে দিলো বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। জুন মাস পর্যন্ত গ্যাসের বিল দেওয়ার ক্ষেত্রে আর বিলম্ব মাশুল দিতে হবে না গ্রাহকদের। অন্যদিকে মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষেত্রে বিলম্ব মাশুল দিতে হবে না। করোনা প্রতিরোধে বিলম্ব মাশুল সাময়িক সময়ের জন্য মওকুফ করা হয়েছে।

জ্বালানি বিভাগের উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবসিক গ্যাস বিল পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। বিল পরিশোধের ক্ষেত্রে এমন পরিস্থিতি করোনাভাইরাস সংক্রমণকে ত্বরান্বিত করে। এর পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা গ্রাহকদের সুরক্ষার কথা চিন্তা করেছি। বিলম্ব মাশুল না নেওয়ার কারণে আস্তে-ধীরে গ্রাহকেরা তাদের গ্যাস বিল দিতে পারবেন। ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে নিজেদের করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে আর ফেলতে হবে না। অথবা অন্য কোনও কারণেও যদি বিল দিতে দেরি করেন তাও জুন পর্যন্ত তার বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছে।

তবে গ্যাসের মতো বিদ্যুতে জুন মাস পর্যন্ত নয়, তিন মাসের সারচার্জ ও বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায়, করোনা প্রতিরোধে গৃহস্থালির বিদ্যুৎ বিল পরিশোধে বিলম্ব মাশুল ও সারচার্জ সাময়িক সময়ের জন্য মওকুফ করেছে তারা। গ্রাহকরা গত ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের বিল কোনও বিলম্ব মাশুল ছাড়াই পরিশোধ করতে পারবেন।

বিদ্যুৎ বিভাগের উপসচিব আইরিন পারভীন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও মোবাইলে ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অনেক গ্রাহকই জরুরি প্রয়োজন ছাড়া বাসাবাড়ি থেকে বের হচ্ছেন না।এই পরিপ্রেক্ষিতে গ্রাহকেরা ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বিল পরিশোধ করতে পারবেন না বলে প্রতীয়মান হয়। ফলে এই তিন মাসে বিল পরিশোধের ক্ষেত্রে কোনও বিলম্ব মাশুল বা সারচার্জ দিতে হবে না। অবিলম্বে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর মাধ্যমের এই আদেশ কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। এই আদেশ শুধু আবাসিক গ্রাহকদের জন্য প্রযোজ্য।

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
তেজগাঁও সাবস্টেশনে আগুন: মগবাজার-ইস্কাটনের বাসিন্দারা বিদ্যুৎ পাবেন কখন
অবশেষে জাপান গার্ডেন সিটির সব ভবনে বিদ্যুৎ সংযোগ মিলেছে
সর্বশেষ খবর
টানা বর্ষণে ৪৩ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত, মৃত্যু ১৫: আরসিপি
টানা বর্ষণে ৪৩ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত, মৃত্যু ১৫: আরসিপি
এনসিপিতে নতুন উপ-কমিটি, দায়িত্ব পেলেন যারা
এনসিপিতে নতুন উপ-কমিটি, দায়িত্ব পেলেন যারা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর পেলেন খোঁজ, কবর দেখতে এসে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোন
২৫ বছর পর পেলেন খোঁজ, কবর দেখতে এসে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোন
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে