উলন গ্রিডের যান্ত্রিক ত্রুটিতে বিদ্যুৎ ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ২২:০০আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২২:০২

উলন গ্রিডের যান্ত্রিক ত্রুটিতে বিদ্যুৎ ভোগান্তি রাজধানীর রামপুরায় উলন গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কোনও কোনও এলাকায় এখনও বিদ্যুৎ ফিরে না আসার অভিযোগ পাওয়া গেছে।  
রবিবার (৪ এপ্রিল) বিকাল ৪টা ২০ মিনিটে উলন গ্রিডে ত্রুটি দেখা দেয়। এ সময় রামপুরা, উলন, টিভি সেন্টার, বনশ্রীর একাংশ, মালিবাগ ও মগবাজারের একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
বিকাল সাড়ে ৫টার দিকে গ্রিড স্বাভাবিক হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ শুরু করে ডিপিডিসি। তবে রবিবার রাত ৮টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে অভিযোগ গ্রাহকদের।

উলনের বাসিন্দা মিলি আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার বিকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এখন বিকালে গরম বেশি অনুভূত হয়। এ অবস্থায় লোডশেডিং হলে তো থাকা বেশ কষ্টকর।’
এদিকে রাত ৮টার দিকে রামপুরার বাসিন্দা মামুন হোসেন দাবি করেন, ‘শুনেছি অনেক জায়গায় বিদ্যুৎ ফিরেছে। কিন্তু আমরা এখনও অন্ধকারেই আছি। ছুটির এই সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চাই।’

করোনাভাইরাসের কারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছেন বলে জানান ডিপিডিসির পরিচালক (অপারেশন) এটিএম হারুন অর রশিদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কথা আগে থেকে বলা সম্ভব নয়। উলন গ্রিডে আজ বিকাল ৪টা ২০ মিনিটে ত্রুটি দেখা দেয়। আমরা মুহূর্তেই তা মেরামতের কাজ শুরু করি। বিকাল সাড়ে ৫টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়। এরপর ধীরে ধীরে সব এলাকায় তা স্বাভাবিক হয়ে আসছে।’

/এসএনএস/জেএইচ/
সম্পর্কিত
ডেসকো এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ দ্রুত সম্প্রসারণের উদ্যোগ
তিতাসে নতুন কূপ উদ্বোধন, দৈনিক মিলবে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
সর্বশেষ খবর
দফা ধীরে ধীরে বাড়বে, শেষ পর্যন্ত সব মিলে এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান
দফা ধীরে ধীরে বাড়বে, শেষ পর্যন্ত সব মিলে এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান
কুমিল্লায় অপ্রতিমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার
কুমিল্লায় অপ্রতিমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার
লংমার্চ ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, সিরাজগঞ্জে দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ
লংমার্চ ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, সিরাজগঞ্জে দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ
দ. আফ্রিকায় ৯ নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ
দ. আফ্রিকায় ৯ নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’