সাধারণ ছুটিতে কাস্টম হাউস ও স্টেশন খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২০, ২১:৩১ আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২৩:০৫

কাস্টম হাউস করোনাভাইরাসের এই প্রার্দুভাবের সময় আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার সুবিধার্থে দেশের সব কাস্টম হাউস ও কাস্টম স্টেশনে দাফতরিক কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২২ এপ্রিল) এনবিআরের কাস্টম ও নীতি বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে, আমদানি-রফতানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার সুবিধার্থে দেশের সব কাস্টম হাউস ও কাস্টম স্টেশনে দাফতরিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তবে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। দাফতরিক কার্যক্রম পরিচালনার সময় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

এর আগে গত ৩০ মার্চ দেশজুড়ে প্রথমবারের মতো ১০ দিনের সাধারণ ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে সীমিত আকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এনবিআর।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ