পশুর হাটে জালনোট শনাক্তে সেবা দেবে ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১৮:৪৬আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৮:৪৬

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জালনোট প্রতিরোধে নোট যাচাইয়ের সেবা প্রদান করবে বিভিন্ন ব্যাংক। মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাঠিয়েছে। করোনার এ মহামরিতে স্বাস্থ্যবিধি মেনে এই নির্দেশনা পরিপালন করতে বলা হয়েছে।

ব্যাংকগুলোতে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, কোরবানির পশুর হাটে জালনোট প্রচলন চক্রের অপতৎপরতা রোধকল্পে কতিপয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এরমধ্যে সমগ্র বাংলাদেশের অনুমোদিত কোরবানির পশুর হাটগুলোতে (উপজেলা-সদর পর্যন্ত) জালনোট শনাক্তকরণ বুথ স্থাপন পূর্বক হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত পশু ব্যবসায়ীদেরকে বিনামূল্যে ও নিরবচ্ছিন্নভাবে নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদান অন্যতম।

বাংলাদেশ ব্যাংক বলছে, সারাদেশের কোরবানির পশুর হাটগুলোতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জালনোট শনাক্তকরণ বুথ স্থাপন করে নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত তফসিলি ব্যাংকগুলোকে জালনোট শনাক্তকারী মেশিন সরবরাহ এবং করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাসকল্পে নোট কাউন্টিং মেশিনের সাহায্য নগদ অর্থ গণনা করার সুবিধা প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী