আগামী বছর দেশে টিকা উৎপাদন শুরুর আশা সালমান এফ রহমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১৭:৪৭আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৮:২২

আগামী বছর দেশে করোনার টিকা উৎপাদন শুরু করার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির-ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মশিউর খান উপস্থিত ছিলেন।

সালমান এফ রহমান বলেন, ‘‘বেক্সিমকো যখন করোনার টিকা আমদানির চুক্তি করে, তখন ওই টিকা অনুমোদনও পায়নি। প্রধানমন্ত্রী বললেন ‘অগ্রিম বুকিং দিতে’। তাই আমরা টাকা দিয়ে বুকিং করি। যখন আমরা টিকা পাই—তখন কানাডা, আমেরিকা ও ইউরোপেও টিকা দেওয়া শুরু হয়নি। আগামী বছরের শুরুতে সেরাম থেকে বাকি টিকা পাওয়া যাবে। এখন পর্যন্ত সরকার যত টিকা আমদানি করছে, সেরাম থেকে আনা টিকার মূল্য সর্বনিম্ন। ওই দামেই আমরা টিকা পাবো।’’

টিকা উৎপাদন নিয়ে সালমান এফ রহমান বলেন, ‘ইনসেপটা চীনের সঙ্গে টিকা উৎপাদনের চুক্তি করেছে। বেক্সিমকো আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে টিকা উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। সব টিকা উৎপাদক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে। আশা করছি, আগামী বছর বাংলাদেশে করোনার টিকা উৎপাদন শুরু হবে।’

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হেলমেট–জ্যাকেটে সালমান এফ রহমানের হাঁসফাঁস, ‘গরমে মরেই যাবো’
সালমান-আনিসের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো 
মানবতাবিরোধী মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্যগ্রহণ পেছালো
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি