রাশিয়া ও কানাডা থেকে ৯০ হাজার টন সার কিনছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১৯:৪৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:৪৯

কৃষি মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব প্রস্তাবে মোট ৯০ হাজার টন সার কেনার প্রস্তাব রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কানাডা ও রাশিয়া থেকে এ সার আমদানি করবে।

বুধবার (৮ ডিসেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিসভা বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক উপস্থাপিত প্রথম প্রস্তাবে কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে এক লটে ৩০ হাজার মেট্রিক টন (১০ শতাংশের বেশি) এমওপি সার কেনা হবে। এর জন্য সরকারের মোট ব্যয় হবে ১৪৬ কোটি ৮০ লাখ ৩৫ হাজার টাকা।

বিএডিসি’র দ্বিতীয় প্রস্তাবে কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে দুই লটে ৩০ হাজার মেট্রিক টন (১০ শতাংশের বেশি) এমওপি সার কেনা হবে। এর জন্য সরকারের মোট ব্যয় হবে ১৫৯ কোটি তিন লাখ ৭১ হাজার ২৫০ টাকা।

বিএডিসি’র তৃতীয় প্রস্তাবে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক অ্যাসোসিয়েশন ‘প্রডিন্টরগ’ থেকে এক লটে ৩০ হাজার মেট্রিক টন (১০ শতাংশের বেশি) এমওপি সার কেনা হবে। এর জন্য সরকারের মোট ব্যয় হবে ১৫৯ কোটি তিন লাখ ৭১ হাজার ২৫০ টাকা।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
ডিলার বদল, আবারও সার নিয়ে ‘রাজনীতি’
চট্টগ্রামের সার কারখানা কাফকো উৎপাদনে ফিরলেও এখনও বন্ধ দুটি
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী