ঋণ পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি এখনও বড় বাধা: সানেম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৯

ঋণ পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি এখনও অন্যতম বড় বাধা বলে মনে করে দেশের ৪৩ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। আর ২৭ শতাংশ উদ্যোক্তা বলেছেন, তাদের ঋণ পেতে কোনও দুর্নীতির আশ্রয় নিতে হয় না।

ব্যাংক কিংবা নন-ব্যাংক উভয় প্রতিষ্ঠানে এই বাস্তবতা একই রকম। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং-সানেমের এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি)  ‘করোনার নতুন ধাক্কা: ব্যবসার আস্থা কোন পথে?’ শীর্ষক জরিপের এই ফল তুলে ধরা হয়। অনলাইন প্ল্যাটফর্মে এ উপলক্ষে  আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের বিস্তারিত তুলে ধরেন সানেমের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান।

জরিপে ঋণ পেতে কী ধরনের দুর্নীতির ঘটনা জরিপে পাওয়া গেলো, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ড. সেলিম রায়হান বলেন, ‘ঋণ পাওয়ার নিশ্চয়তার কথা বলে সুবিধা দাবি করা হয়। এ কারণে অনেকে শেষ পর্যন্ত আর ঋণ পাননি।’

দুর্নীতি দমনে সরকারের বিভিন্ন সংস্থাকে আরও তৎপর হওয়ার কথা বলেন তিনি।  তিনি উল্লেখ করেন, ‘আগের জরিপে এ ধরনের ফল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সরকারের পক্ষ থেকে। কোনও ব্যবসায়ী এ ধরনের তথ্য দিয়েছে— সে ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে তাদের কাছে। এছাড়া মহামারি শুরুর পর এ নিয়ে ৭ বার এ ধরনের জরিপ করেছে সানেম। উদ্যোক্তারা যাতে কোনোভাবে বিব্রত না হন, সে বিষয়েও সতর্ক থাকার চেষ্টা করেছি আমরা।’

জরিপের তথ্য অনুযায়ী, ঋণ পেতে দুর্নীতি প্রসঙ্গে ৩০ শতাংশ উত্তরদাতা উদ্যোক্তা কোনও মন্তব্য করতে রাজি হননি।

গত ৩ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারাদেশের ৮টি বিভাগের ৩৮টি জেলায় পরিচালিত জরিপে ৫০২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে শিল্প কারখানা ২৫২টি এবং বাকি ২৫০টি  সেবামূলক প্রতিষ্ঠান।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন