‘মোবাইল ব্যাংকিং তদারকিতে বিশেষ কর্তৃপক্ষ থাকা উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ২০:৩৬আপডেট : ৩০ মার্চ ২০২২, ২০:৩৬

মোবাইল ব্যাংকিং সেবার (এমএফএস) ক্ষেত্রে নানা ধরনের প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকেরা। প্রতিটি প্রতারণার ক্ষেত্রে আর্থিক পরিমাণ গড়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ও সর্বনিম্ন ১ হাজার টাকা। মোবাইলে আর্থিক সেবা গ্রহীতার সংখ্যা বাড়ছে। তাই তদারকির জন্য একটি বিশেষ কর্তৃপক্ষ থাকা উচিত।

বুধবার(৩০ মার্চ) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবায় ভোক্তাদের অধিকার সংরক্ষণ’ শীর্ষক ওয়েবিনারে এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণার ভিত্তিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই গবেষক আশিকুর রহমান। ৭ হাজার ২৭৯ জন গ্রাহক ও এজেন্টের মতামত নিয়ে গবেষণাটি তৈরি করা হয়।

মূল প্রবন্ধে আরও বলা হয়, প্রতিটি প্রতারণার ক্ষেত্রে আর্থিক পরিমাণ গড়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ও সর্বনিম্ন ১ হাজার টাকা। প্রতারণার প্রতিকার না পেলে অপারেটর পরিবর্তন করে ফেলেন ভুক্তভোগী। মোবাইল আর্থিক সেবা গ্রহীতার সংখ্যা বাড়ছে। তাই তদারকির জন্য একটি বিশেষ কর্তৃপক্ষ থাকা উচিত। ওই কর্তৃপক্ষ ভোক্তার অধিকার সংরক্ষণ করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, যারা মুঠোফোন ব্যবহার করে সেবা নেন, তাদের সচেতন হতে হবে।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, এ ধরনের প্রতারণা পুরো এমএফএস খাতের সমস্যা।

পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, করোনার সময় গত বছর এ খাতে লেনদেনর প্রবৃদ্ধি ২৮ শতাংশ হয়েছে। এটি ভবিষ্যতে আরও বাড়বে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
ফোনে বলছে ‘পুরস্কার জিতেছেন’? এক চাপেই খালি হতে পারে বিকাশ-নগদ অ্যাকাউন্ট
মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রতারণা রোধে ৭ দাওয়াই অর্থমন্ত্রীর
স্বাভাবিকভাবে লেনদেনে ফিরলো বিকাশ-নগদ-রকেট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি