রফতানি তহবিলের ঋণে অতিরিক্ত এক শতাংশ সুদ নিতে পারবে ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৯:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ২০:০২

রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে অর্থায়ন করা ঋণের ওপর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ব্যাংকগুলোকে অতিরিক্ত এক শতাংশ সুদ আদায়ের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জা‌রি ক‌রেছে।

এত দিন ব্যাংকগুলো রফতানিকারকদের কাছ থেকে অতিরিক্ত ৬ থেকে ৭ শতাংশ সুদ আদায় করেছে। এই সার্কুলার জারির ফলে ব্যাংকগুলো এখন আর ওই সুযোগ পাবে না। 

নতুন সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, আমদানি বিল পরিশোধ ও বাংলাদেশ ব্যাংকের ইডিএফ থেকে পুনঃঅর্থায়ন তারিখ পর্যন্ত এই সময়ের জন্য রফতানিকারকদের কাছ থেকে অতিরিক্ত এক শতাংশ সুদ আদায় করা যাবে।

বর্তমানে ইডিএফ এর আওতায় উৎপাদনের কাঁচামাল ও উপকরণ আমদানির ক্ষেত্রে দুই শতাংশ হারে রফতানিকারকের কাছ থেকে সুদ আদায় করে থাকে ব্যাংকগুলো। আদায় করা এই সুদের এক শতাংশ পুনঃঅর্থায়নের সুদ বাবদ বাংলাদেশ ব্যাংককে দিতে হয়।

সার্কুলারে বলা হয়েছে, চলমান ঊর্ধ্বমুখী রফতানির গতির কারণে উৎপাদন উপকরণাদি আমদানির জন্য ইডিএফ থেকে অর্থায়ন চাহিদা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ফলে ইডিএফ এর ওপর চাপ পড়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের