ঈদের আগে ব্যাংক থেকে টাকা তোলার চাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২২, ১৫:০৫আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৫:০৫

ঈদের আগে আজই শেষ কর্মদিবস। এরপর টানা ছয় দিনের ছু‌টি। তাই ঈদের আগে প্রয়োজনীয় টাকা উঠিয়ে রাখ‌ছেন গ্রাহকরা।  ব্যাংকগু‌লোতে টাকা তোলার চাপ বেড়েছে। উত্তোলনের চাপে গ্রাহকদের সেবা দিতে হিমশিম খা‌চ্ছেন ব্যাংক কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিল, দিলকুশাসহ বি‌ভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলো ঘু‌রে ‌দেখা গে‌ছে এমন চিত্র।

সকাল থে‌কেই ব্যাংকগুলোর ক্যাশ ও জমা কাউন্টারের সামনে লম্বা লাইন। পাশাপা‌শি বি‌ভিন্ন চালানপত্র, ডি‌পো‌জিট, সঞ্চয়পত্রসহ বি‌ভিন্ন সেবার বিল জমা দেওয়ার লাইনও লক্ষ্য করা গে‌ছে। এদিকে অতিরিক্ত গ্রাহকের উপস্থিতির কারণে ব্যাংকের ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের বেশ চাপ সামলাতে হচ্ছে।

ম‌তি‌ঝিলে সোনালী ব্যাংকের লোকাল অফিসের জেনারেল ম্যানেজার মো. রেজাউল কা‌রিম ব‌লেন, আজকে সকাল থেকেই গ্রাহ‌কদের অনেক ভিড়। জমার চে‌য়ে উত্তোল‌নের প‌রিমাণ বে‌শি।

এদিকে ব্যাংকের লেনদেন বেড়ে যাওয়ায়  আগামী শনিবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগরীতে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

ওই সার্কুলারে বলা হয়েছে, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা একটা পর্যন্ত লেনদেন চলবে। সার্কুলারে বলা হয়েছে, লেনদেনের চাহিদার প্রেক্ষিতে শনিবার সীমিত আকারে ব্যাংক খোলা রাখতে হবে। দুপুর একটা পর্যন্ত লেনদেন হলেও এদিন লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা থাকবে আড়াইটা পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে। ঈদের ছুটি ২, ৩ ও ৪ মে। তার আগে ১ মে রবিবার ‘মে দিবসে’র ছুটি।

/জিএম/এমএস/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের