অসাধু ব্যবসায়ীদের ওপর কড়া নজর রাখছে মন্ত্রণালয়: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১৭:৩৬আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৭:৩৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আমাদের দেশে অসাধু ব্যবসায়ীরা সবসময় সুযোগ নেয়। তেলের দাম বৃদ্ধির কথা শুনেই তারা একদিনেই বাড়িয়ে দেয়। প্রভাব না বুঝেই চালের দাম বাড়িয়ে দিচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় এসব অসাধু ব্যবসায়ীদের ওপর কড়া নজরদারি করছে।’

মঙ্গলবার (১৬ আগস্ট) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আয়োজনে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ বাণিজ্য মন্ত্রণালয়ে ট্যারিফ কমিশন সার্বিক বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে- তেলের দাম বাড়বে না কমবে।’

অন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে দাম না কমানোর বিষয়ে তিনি বলেন, ‘ডলারের মূল্য বাড়ার কারণে দাম কমানোর বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আজকে ডলারের দাম বেড়েছে আবার কালকে কমে গেলেও এর ওপর ভিত্তি করে দাম কম-বেশি করা যায় না। এখন বাজারে যে তেল আছে তা একমাস আগে কেনা। তখন এলসিতে মূল্য কত পড়েছিলো কী দাম পড়েছিল কিনতে ডলারের মূল্য কত ছিল সার্বিক বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে দাম কমলে এর সুফল আমরা পাবো না। ট্যারিফ কমিশন সার্বিক বিষয়গুলো দেখছে।’

পেঁয়াজের দাম আবারও বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, ‘এখানে অনেক ফ্যাক্টর কাজ করে। তিন দিন বৃষ্টি হলে দাম বাড়তে পারে। আমরা পেঁয়াজের দাম বাড়ার বিষয়টিও খতিয়ে দেখছি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর অঞ্চলে আশ্বিন কার্তিক মাসে মঙ্গাকে চিরতরে বিদায় করেছেন। এখন আর এ অঞ্চলে মঙ্গা নেই, আর হবেও না। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ফলে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। এই সমস্যা থাকবে না। মানুষের ভালোভাবে চলার জন্য জন্য প্রধানমন্ত্রী যা যা করার দরকার করছেন।’

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব নূরে আলম মিনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
‘বাধ্য হয়েই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়, বাড়লো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী