নভেম্বরজুড়ে বিশেষ সেবা পাবেন করদাতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৭:২০

চলতি নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ মাস, সে কারণে করদাতাদের নিরবচ্ছিন্নভাবে বিশেষ সেবা দিতে করসেবা মাস ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে করসেবা মাস উদ্বোধনকালে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এসব কথা বলেন।

এ সময় এনবিআর আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনবিআরের চেয়ারম্যান বলেন, ‌‘কর সংস্কৃতির বিকাশ, করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করার লক্ষ্যে এনবিআরের আয়কর বিভাগ ২০২০ সালে প্রথমবারের মতো নভেম্বর মাসকে ‘আয়কর তথ্যসেবা মাস’ ঘোষণা করে।’

তিনি বলেন, ‘চিরায়ত সামাজিক জীবনের সঙ্গে যদি আয়কর আহরণের মতো জটিল বিষয়কে যুক্ত করে দেওয়া যায়, তাহলে করদাতারা উৎসবের আমেজে আয়কর দেওয়ার সুযোগ পাবেন এবং এর মাধ্যমে কর সচেতনতাসহ রাজস্ব আহরণ উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। যে কারণে আয়কর তথ্যসেবা মাসে প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে করসেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।’

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে আয়কর মেলা আয়োজনের পরিবর্তে সব কর অঞ্চলে গত বছরের মতো ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণের জন্য সেবা দেওয়া হবে। মাসজুড়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে এ সেবা চলবে।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী