বাণিজ্যমেলায় বেচাকেনা ১০০ কোটি টাকার, রফতানি আদেশ ৩০০ কোটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ১৯:৪৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৯:৫৮

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এবারের ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কেনাবেচা হয়েছে প্রায় ১০০ কোটি টাকার। স্পট রফতানি আদেশ মিলেছে প্রায় ৩০০ কোটি টাকার। অংশগ্রহণকারী বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। মেলায় প্রায় ৩০ থেকে ৩৫ লাখ দর্শনার্থী এসেছেন। 

পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৩-এর শেষ দিন ছিল আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি)। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো এই মেলার আয়োজন করে। মেলাস্থলে সমাপনী অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত হয়ে বাণিজ্যমন্ত্রী মেলায় বেচাকেনার এই তথ্য জানান। অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীও উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, গত বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা ঘোষণা করে প্রকৃত রফতানি হয়েছিল ৬১ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছিল এবারের মেলায়। এর মাধ্যমে মেলার দর্শনার্থী এবং নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুকে জানার সুযোগ করে দেওয়া হয়।

উল্লেখ্য, মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার দেওয়া হয় ১০টি সেরা প্যাভিলিয়ন ও স্টলকে। দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় ১৩টি প্যাভিলিয়ন ও স্টলকে। তৃতীয় পুরস্কার দেওয়া হয় ১১টি প্যাভিলিয়ন ও স্টলকে। এছাড়া, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে চারটি প্রতিষ্ঠানকে, সেরা ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে তিনটি প্রতিষ্ঠানকে, সেরা ফার্নিচার উৎপাদনকারী বা রফতানি প্রতিষ্ঠান হিসেবে চারটি প্রতিষ্ঠানকে এবং ইনোভেটিভ পণ্য উৎপাদনকারী বা বিক্রেতা হিসেবে দুটি প্রতিষ্ঠানকে ট্রফি দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান ও এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

 

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী