রমজান উপলক্ষে পাঁচ পণ্য বিক্রি শুরু টিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৫:৪৭ আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৮:০৭

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রতিমাসে দেশের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি বিক্রি করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে এর সঙ্গে ছোলা এবং ঢাকা সিটিতে খেজুর বিক্রি করা হচ্ছে। রমজান উপলক্ষে এবার এক কোটি কার্ডধারী পরিবারের কাছে দুই কিস্তিতে পাঁচটি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার (৯ মার্চ) টিসিবি’র এই বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের তেজগাঁওয়ে এ অনুষ্ঠান হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষকে সহায়তা প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করছে। দেশব্যাপী নিয়োজিত ডিলাররা কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিক্রি করছেন। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন সার্বিকভাবে এ কাজে সহযোগিতা করছে। কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সুবিধা মতো নির্ধারিত ডিলারদের কাছ থেকে এসব পণ্য ক্রয় করবেন।

উল্লেখ্য, টিসিবির পাঁচ পণ্যের মধ্যে রয়েছে—চিনি প্রতিকেজি ৬০ টাকা দরে এক কেজি, মসুর ডাল প্রতিকেজি ৭০ টাকা দরে দুই কেজি, সয়াবিন তেল প্রতিলিটার ১১০ টাকা দরে দুই লিটার, ছোলা প্রতিকেজি ৫০ টাকা দরে এককেজি এবং শুধু ঢাকা সিটিতে খেজুর ১০০ টাকা দরে এক কেজি করে বিক্রয় করা হচ্ছে। পণ্যের দ্বিতীয় কিস্তি বিক্রি করা হবে আগামী মাসের প্রথম দিকে।

টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুর এবং বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবি’র সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক
মিরপুরে উচ্ছেদ অ‌ভিযানে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসা‌মি এক হাজার
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
১৭ বছরেই এমএলএসে মাসসেরা, বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের অবিশ্বাস্য কীর্তি
১৭ বছরেই এমএলএসে মাসসেরা, বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের অবিশ্বাস্য কীর্তি
হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু
দুই মামলায় সাবেক এমপি তুহিনের জামিন স্থগিত
দুই মামলায় সাবেক এমপি তুহিনের জামিন স্থগিত
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক