ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫, ১৮:০৮আপডেট : ১৩ মে ২০২৫, ১৮:০৮

২০২৬ ফিফা বিশ্বকাপে চোখ রেখে ব্রাজিলে নতুন অধ্যায় শুরু হচ্ছে। সোমবার তাদের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নিয়োগ চূড়ান্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সফল কোচকে তুষ্ট রাখতে চেষ্টার কমতি নেই তাদের। ইতালিয়ান কোচকে একটি ব্যক্তিগত বিমান দিচ্ছে তারা। যদিও বেতনের ব্যাপারে খোলাসা করেনি ব্রাজিলের শীর্ষ ফুটবল সংস্থা।

ও গ্লোবো এক প্রতিবেদনে জানিয়েছে, আনচেলত্তি যেন তার মতো করে জীবন যাপন করতে পারেন, সেজন্য একটি ব্যক্তিগত বিমান দিতে চায়। তিনি থাকবেন রিও ডি জেনিরোতে। সেখান থেকে ইউরোপ যেতে চাইলে সেই বিমান ব্যবহার করতে পারবেন বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ।

গ্লোবোস্পোর্তে বলছে, আনচেলত্তি আপাতত ১৪ মাসের চুক্তিতে সই করবেন। মেয়াদ বিশ্বকাপের পর পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। যদিও সিবিএফ তার বেতন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এল পায়েস ও দিয়ারিও এএস-এর মতো গণমাধ্যম বলছে, প্রতি মৌসুমে এক কোটি ইউরো আয় করবেন আনচেলত্তি।

চুক্তিতে ৫০ লাখ ইউরো বোনাস রাখা হয়েছে, যদি ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারেন।

আগামী ২৬ মে বর্তমান স্প্যানিশ ফুটবল মৌসুম শেষ হলে ব্রাজিলে যোগ দেবেন আনচেলত্তি। ৬ জুন ব্রাজিলের হয়ে প্রথমবার ডাগআউটে থাকবেন তিনি। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সেদিন তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। ১০ জুন সাও পাওলোতে তারা প্যারাগুয়েকে স্বাগত জানাবে। আনচেলত্তি তার প্রথম স্কোয়াড ঘোষণা করবেন ২৭ মে।

/এফএইচএম/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি