অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে এফওসি হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৮:১০আপডেট : ১৩ মে ২০২৫, ১৮:৩৮

অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) হচ্ছে। ১৫ মে টোকিওতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হবে। অন্যদিকে জাপানের পক্ষ থেকে নিরাপত্তা সহযোগিতার প্রতি জোর দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু আজ (মঙ্গলবার) সিদ্ধান্ত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম নেতৃত্ব দেবেন।

এফওসি নিয়ে নাটক

জাপানের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার বিষয়ে গত মাসে সিদ্ধান্ত নেওয়ার পর থেকে প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। হঠাৎ করে নির্ধারিত এফওসি স্থগিত করার জন্য নোট ভার্বালের (কূটনৈতিকপত্র) মাধ্যমে জাপানের কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেন পররাষ্ট্র সচিব। নির্দেশ মোতাবেক সোমবার এ বিষয়ে নোট ভার্বালের মাধ্যমে জাপানের কর্তৃপক্ষকে জানানো হয়। প্রস্তুতিমূলক বৈঠক স্থগিতের বিষয়টি প্রধান উপদেষ্টার অফিস অবহিত হলে সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, পররাষ্ট্র সচিবের অনুপস্থিতিতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী ওই বৈঠকে নেতৃত্ব দেবেন। এ বিষয়ে বিশদ আলোচনার পরে মঙ্গলবার (১৩ মে) সিদ্ধান্ত হয় যে বৈঠকে নেতৃত্ব দেবেন সচিব (দ্বিপাক্ষিক) নজরুল ইসলাম।

/এসএসজেড/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী