দুর্বল লজিস্টিকস পারফর্মেন্সের কারণে রফতানি সম্ভাবনার ২০ শতাংশ হাতছাড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ২১:১২আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২১:১২

লজিস্টিক্স একটি দেশের সমগ্র ফার্মগুলোকে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের সাথে সংযুক্ত করে। দুর্বল লজিস্টিকস পারফর্মেন্সের কারণে বাংলাদেশ তার রফতানি সম্ভাবনার অন্তত ২০ শতাংশ হাতছাড়া করছে।  

বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির উদ্যোগে শনিবার (২৫ মার্চ) ঢাকার রাওয়া কনভেনশন হলে “জাতীয় লজিস্টিকস উন্নয়ন ও সমন্বয় কমিটি এবং সাপ্লাই চেইন পেশাদারদের ভূমিকা” শীর্ষক সেমিনারের এসব কথা বলেন বক্তারা।

সাবেক সচিব ও চার্টার্ড ইনস্টিটিউট অব লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্টেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি কারার মাহমুদুল হাসান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি এবং এক্সপিডিটরস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এরশাদ আহমেদ। 

বিএসসিএমএস সভাপতি নকিব খান তার মূল বক্তব্য উপস্থাপনে বলেন যে লজিস্টিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি দেশের প্রতিযোগিতার চলক, যা চাকরি সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে। লজিস্টিক্স একটি দেশের সমগ্র ফার্মগুলোকে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের সাথে সংযুক্ত করে, এবং এইভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারকে সরাসরি প্রভাবিত করে। দুর্বল লজিস্টিকস পারফর্মেন্সের কারণে বাংলাদেশ তার রফতানি সম্ভাবনার অন্তত ২০ শতাংশ হাতছাড়া করছে।

উপস্থিত অতিথিরা কাস্টম ক্লিয়ারেন্স প্রক্রিয়ার দক্ষতা, পরিবহন অবকাঠামো এবং লজিস্টিক পরিষেবার মান উন্নয়ন এবং সেই সাথে বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে বর্তমান লজিস্টিক চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। বিভিন্ন জাতীয় ও বহুজাতিক সংস্থা থেকে শতাধিক সাপ্লাই চেইন পেশাদার এবং বিশেষজ্ঞ এই সেমিনারে যোগদান করেছেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন সাপ্লাই চেইন অ্যালামনাই সোসাইটির সভাপতি সৈয়দ আসগর আলী, কৃষি মন্ত্রণালয়ের এনএটিপি-২ এর পরামর্শক ড. মাহবুব আলম, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক শংকর কুমার রায়, বিএসসিএমএস-এর সহ-সভাপতি আফসার হোসেন প্রমুখ।

প্যানেল আলোচনায় বক্তারা ২০৪১ সালের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিল্পবান্ধব পরিষেবা নিশ্চিত করতে শুল্ক বিধি ও পদ্ধতির দ্রুত সংস্কারের উপর জোর দেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী