মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দ্রুত সমাধানের দাবি এবি পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৪:৫৭আপডেট : ১৩ মে ২০২৫, ১৪:৫৭

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।

মঙ্গলবার (১৩ মে) এ উপলক্ষে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর কুয়ালামাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন পার্টির নেতারা।

এতে উল্লেখ করা হয়, দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ সময় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার শামীম আহসানের সঙ্গে বিস্তারিত আলোচনা করে এবি পার্টি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের প্রধান ও এবি পার্টির সাধারণ সম্পাদক  ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ সময় হাইকমিশনারের সামনে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, আইনগত জটিলতা, শ্রমবাজারের সিন্ডিকেট সমস্যা ও অতিরিক্ত অর্থ ব্যয়সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলাপ করেন।

 প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মালয়েশিয়া চ্যাপ্টারের আহবায়ক ড. মুহাম্মদ বেলাল হোসাইন, সদস্য সচিব ড. সোহেল মাসুদ ও মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শবনম রহমান।

হাইকমিশনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মালেয়শিয়ার দূতাবাসের পলিটিকাল মিনিস্টার শাহানারা মনিকা, কনস্যুলার মো. মোর্শেদ আলম।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী