বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগে নতুন কোচ পেলো পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫, ১৫:০০আপডেট : ১৩ মে ২০২৫, ১৫:০০

সাদা বলের ক্রিকেটে নতুন কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের সাবেক হেড কোচ মাইক হেসনকে নিয়োগ দিয়েছে তারা। তিনি বর্তমানে পিএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কোচ। পিএসএল শেষ হওয়ার পর দিন ২৬ মে থেকে তার পিসিবিতে যোগ দেওয়ার কথা। 

গ্যারি কারস্টেনের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আকিব জাভেদ। হেসন মূলত জাভেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। যতটুকু জানা গেছে, জাভেদ পিসিবির হাইপারফরম্যান্স বিভাগের ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। তাছাড়া পিসিবির নির্বাচক কমিটির ভোটদাতা হিসেবেও নিজের অবস্থান ধরে রাখছেন তিনি। হেসনের সম্ভাব্য প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। 

৫০ বছর বয়সী হেসন এর আগে নিউজিল্যান্ডের হেড কোচ হিসেবে নিয়োগ পান ২০১২ সালে। তার অধীনে ৬টি সাফল্যমণ্ডিত বছর কাটায় কিউই দল। তার সময়েই কিউইরা ঘরের মাঠে অপ্রতিরোধ্য দল হিসেবে নিজেদের গড়ে তোলে। ২০১৫ সালে খেলে প্রথম বিশ্বকাপ ফাইনাল। সেবার অবশ্য অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হতে হয়েছে। 

এছাড়াও হেসন রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হন ২০১৯ সালে। আইপিএল দলটির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয় ২০২৩ সালে।

এদিকে, পাকিস্তানের লাল বলের ক্রিকেটেও কোনও কোচ নেই।  কখন নিয়োগ দেওয়া হবে তারও কোনও তথ্য নেই। আকিব জাভেদ এই সময়ে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দায়িত্ব পালন করেছেন। অক্টোবরে তাদের পরবর্তী টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে।   

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি