ব্র্যাক ব্যাংকের নতুন চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৩, ১৭:৩১আপডেট : ৩০ মে ২০২৩, ১৭:৩১

বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের নমিনেটেড ডিরেক্টর মেহেরিয়ার এম. হাসান ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ড. আহসান এইচ. মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মঙ্গলবার (৩০ মে ) থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মেহেরিয়ার এম. হাসান। তিনি ২০২০ সালের নভেম্বরে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে নমিনেটেড ডিরেক্টর হিসেবে যোগদান করেন।

ব্যাংকিং খাতে ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মেহেরিয়ার এম. হাসান বিশ্বের বৃহত্তম কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহককেন্দ্রিক বিজনেস মডেল তৈরি করতে সফলভাবে ডিজিটাল বিতরণ চ্যানেল তৈরি করেছেন। বিশেষ করে, ওয়েলস ফার্গোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি ব্যাংকটির ডিজিটাল রূপান্তর যাত্রার এবং ডিজিটাল সেলস ও সার্ভিস চ্যানেলের নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন। তিনি ইউএস ব্যাংক-এর ডিজিটাল ব্যাংকিং বিজনেসের পরিকল্পনা, ডিজাইন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রেখেছেন।

এছাড়াও  হাসান টেরাফিনা ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা যা আর্থিক সেবা খাতে ডিজিটাল অমনিচ্যানেল সেলস সল্যুশন প্রদান করে। যুক্তরাষ্ট্রের ক্রেডিট ইউনিয়ন এবং ছোট থেকে মাঝারি আকারের ব্যাংকগুলিকে অনলাইন ব্যাংকিং অ্যাপ্লিকেশন সেবা প্রদানকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান ডিজিটাল ইনসাইট প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়াও ট্রান্সআমেরিকা’তে দায়িত্ব পালন করার সময় তিনি বিমা শিল্পে প্রথম প্রাইভেট-লেবেলড ডিরেক্ট-টু-কনজ্যুমার চ্যানেল প্রচলন করে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেন।

হাসান ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে তার বর্তমান পদে দায়িত্ব পালন করার পাশাপাশি বিকাশ-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ম্যাককিনসের সিনিয়র উপদেষ্টা এবং ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার মার্শাল স্কুল অফ বিজনেসে শিক্ষকতা করেন।  তিনি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর এবং গণিতে মাইনরসহ অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

মেহেরিয়ার এম. হাসান বলেন, “ব্যাংকটিকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য আমার প্রতি আস্থা রাখায় আমি পরিচালনা পর্ষদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। স্যার ফজলে হাসান আবেদের আর্থিক অন্তর্ভুক্তির দর্শনের সাথে সঙ্গতি রেখে এসএমই খাতকে সব সময় ব্র্যাক ব্যাংকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সরকারি সিকিউরিটিজে ডিলার হিসেবে যুক্ত হলো ব্র্যাক ও পূবালী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন ডিএমডি মনজুলা মোরশেদ
‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাংকে ব্যানার টানানোর নির্দেশ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী