ইস্টওয়েস্টের শিক্ষার্থীদের ‘ফি কালেকশন’ সেবা দেবে ব্র্যাক ব্যাংক 

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১

শিক্ষার্থীদের সহজ ‘ফি কালেকশন’ সেবা দিতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি। ব্র্যাক ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পার্টনারশিপটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য নিরবচ্ছিন্ন এবং কার্যকর ফি সংগ্রহ ব্যবস্থা নিশ্চিত করবে। দুই প্রতিষ্ঠানের প্রযুক্তিগত একীভূতকরণের ফলে নিরাপদ, সহজ এবং তাৎক্ষণিক ফি ও চার্জ পরিশোধের সুবিধা মিলবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েচে, ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থেকে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ব্যাপক সুবিধা পাবেন। ব্র্যাক ব্যাংকের ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১ হাজার ১০০টিরও বেশি এজেন্ট আউটলেটে এখন সহজেই ফি জমা দেওয়া যাবে। এছাড়া, ব্যাংকের ‘আস্থা’ অ্যাপ এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে যুক্ত হওয়ায় ফি পরিশোধ প্রক্রিয়া আরও সহজ হবে।

সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, হেড অব ব্রাঞ্চ ডিজিটাল ট্রান্সফরমেশন আলী তালুকদার, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ফাইন্যান্স কন্ট্রোলার তৌহিদুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

/ইউএস/
সম্পর্কিত
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক
সরকারি সিকিউরিটিজে ডিলার হিসেবে যুক্ত হলো ব্র্যাক ও পূবালী ব্যাংক
সর্বশেষ খবর
জুলাইয়ে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে আন্দোলন করেছে: নাহিদ ইসলাম 
জুলাইয়ে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে আন্দোলন করেছে: নাহিদ ইসলাম 
প্রেমিকাকে আটক রেখে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রেমিকাকে আটক রেখে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
নবম পে-স্কেলের পথে নতুন বাধা!
নবম পে-স্কেলের পথে নতুন বাধা!
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো