ভারত থেকে আসবে ৩৭ হাজার টন কাঁচা মরিচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৩, ১১:০৯আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৩:২২

দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের বাইরে। এর মধ্যে কয়েক গুণ বেড়েছে কাঁচা মরিচের দাম। সরবরাহ কম ও পরিবহন সংকটের দোহাই দিচ্ছেন ব্যবসায়ীরা।

তবে ঈদের ছুটি শেষ হলেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। সে মোতাবেক রবিবার (২ জুলাই) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছয় ট্রাক কাঁচা মরিচ প্রবেশ করেছে। ছয় ট্রাকে ৬০ টনের মতো কাঁচা মরিচ রয়েছে বলে জানা গেছে। এই কাঁচা মরিচের প্রতি কেজির দাম পড়ছে ৪৯ থেকে ৫০ টাকা।

তবে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের ছুটির পর গতকাল রবিবার (২ জুলাই) বিকাল ৫টা পর্যন্ত দেশে ৫৫ টন কাঁচা মরিচ এসেছে। রাতে আরও আসবে। এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন।

মন্ত্রণালয় আরও জানায়, ৯ লাখ ১৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির বিপরীতে ভারত থেকে দেশে এসেছে এক লাখ ৩৮ হাজার ৫০০ টন পেঁয়াজ।

উল্লেখ্য, কোরবানির ঈদের দুই সপ্তাহ আগেও রাজধানীতে কাঁচা মরিচ কেজি বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৪০ টাকা। ঈদের আগে তা বেড়ে দাঁড়ায় ৩০০ থেকে ৪০০ টাকায়। এরপর থেকে দাম আর কমেনি, বরং লাফিয়ে লাফিয়ে বেড়েছে।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের