বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাজ্যকে বিনিয়োগের আহ্বান   

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
৩১ জুলাই ২০২৩, ২০:০২আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২০:০২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতির আকার দিনে দিনে বড় হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এ খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ তেমন দেখা যাচ্ছে না। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাজ্যকে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সোমবার (৩১ জুলাই) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশে যুক্তরাজ্যের নবনিযুক্ত হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘লৌহ আকরিক বা লোহার খনির উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করতে পারি। নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য, মানসম্মত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী মূল্যে সরবরাহ করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ পরিষ্কার জ্বালানি থেকে উৎোদন করার পরিকল্পনা রয়েছে। নবায়ণযোগ্য জ্বালানির প্রসারে প্রযুক্তির অবাধ বিচরণ আবশ্যক। এ ক্ষেত্রে যুক্তরাজ্য সহযোগিতা করতে পারে।’

বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন হয়েছে ব্যক্ত করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘আঞ্চলিক কানেক্টিভিটি বাড়ানার উদ্যোগ প্রসংশনীয়। ভারত, নেপাল  ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি নিয়েও আলোচনা হয়। উইন্ড ল্যাব, অফশোর উইন্ড গাইড লাইন, কার্বন প্রাইজিং ও ট্রেডিংয়ের ওপর সক্ষমতা বৃদ্ধি, কৃষকবান্ধব মডেলে সোলার ইরিগেশন পাম্প পাইলটিং করার আগ্রহ প্রকাশ করে ‘স্রেডা’র সঙ্গে যুক্তরাজ্য কাজ করতে চায়।’

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির অবস্থা, বহির্বিশ্বের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ, গভির সমুদ্রে গ্যাস-তেল অনুসন্ধান, অফশো’র বায়ু বিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ, নবায়ণযোগ্য উৎস হতে বিদ্যুৎ, সোলার ইরিগেশন পাম্প, সোলার মিনি গ্রিড, বিদ্যুৎ আমদানি, বিদ্যুতায়নে সামাজিক পরিবর্তন, সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা, সঞ্চালন লাইন ও বেসরকারিকরণ, লাইফ লাইন গ্রাহক, এনার্জি ট্রান্সমিশন,নেট মিটারিং সিস্টেম, ইলেকট্রিক ভেহিক্যাল, এনার্জি মিক্স ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পায়। এ সময় হাইকমিশনার প্রতিমন্ত্রীকে কপ-২৮ এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বৈঠকে সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল উপস্থিত ছিলেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি