পাঁচ ওয়ার্কিং গ্রুপ ঘোষণা করলো প্রাইভেট সেক্টর ওয়ার্কিং কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ২২:২৯ আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২২:২৯

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতকে কাজে লাগাতে পাঁচ ওয়ার্কিং গ্রুপ ঘোষণা করেছে বাংলাদেশ প্রাইভেট সেক্টর ওয়ার্কিং কমিটি (বিপিএসডব্লিউসি)। বুধবার (৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বিপিএসডব্লিউসি প্রথম সভায় এই ওয়ার্কিং গ্রুপ ঘোষণা করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি ও বিপিএসডব্লিউসির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

গ্রুপগুলো হলো— ১. অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন। ২. ন্যায়সঙ্গত মানবউন্নয়ন এবং টেকসই সুস্থতা। ৩. টেকসই, স্বাস্থ্যকর এবং স্থিতিস্থাপক পরিবেশ। ৪. রূপান্তরমূলক, অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক শাসন এবং লিঙ্গ সমতা। ৫. লিঙ্গ-ভিত্তিক সহিংসতার অবসান। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই গ্রুপগুলো সরকারের পাশাপাশি জাতিসংঘ এবং জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বিইএফ-সহ অন্যান্য সদস্য সংস্থা ও বিভিন্ন সহযোগীর সঙ্গে আলোচনা ও নীতি সহায়তার ক্ষেত্রে সরকারের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এফবিসিসিআই।’

সদ্য গঠিত পাঁচ ওয়ার্কিং কমিটির সবাইকে স্বাগত জানিয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেন, ‘বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়াতে এবং ২০৩০ সালে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে এই গ্রুপগুলো কাজ করবে।’ এ সময় অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন পরিবর্তন আনতে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে সমর্থন করার জন্য বেসরকারি খাতের উদ্ভাবন, সহযোগিতা এবং আর্থিক সহায়তা অপরিহার্য।’

এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশনের এই সময়ে এই ওয়ার্কিং গ্রুপ অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ।’ এসডিজি অর্জনে বেসরকারি খাতকে সামনে থেকে নেতৃত্ব দিতে এই গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বায়ক মো. আখতার হোসেন, বিপিএসডব্লিউসি’র কো-চেয়ারম্যান ও বিইএফের সভাপতি আরদাসির কবির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক প্রধান সমন্বায়ক মো. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
লিথুয়ানিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
সর্বশেষ খবর
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত