বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৯:০২আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:০২

গ্যাসের পাইপলাইনের জরুরি কাজের জন্য রাজধানীর মগবাজার, মালিবাগসহ আশেপাশের এলাকায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না। 

তিতাস গ্যাস কোম্পানি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭ ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত এবং রেল লাইনের উত্তর পাশে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিঅ্যান্ডডি কলোনি, জাহাবক্স লেন, মীরবাগ এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময় আবাসিক, সিএনজসহ সব ধনের গ্রাহকের গ্যাস বন্ধ রাখা হবে। এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানায় তিতাস গ্যাস কোম্পানি।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম