আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় সতর্কতা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৩, ১৯:৪৬আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২২:০৮

আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থাপনায় নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানের প্রবেশপথ, আইটি রুমসহ অন্যান্য স্থানে সিসি ক্যামেরা রেখে ফুটেজ সংরক্ষণের কথা বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়, ‘ফাইন্যান্স কোম্পানির স্থাপনায় (প্রধান কার্যালয়, শাখা, ব্যবসাকেন্দ্র, বুথ, নিজস্ব বা ভাড়া করা ভবনের প্রবেশ পথে, অভ্যন্তরে, স্থাপনার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে) প্রয়োজনীয় সংখ্যক সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে হবে।’

‘এছাড়া স্থাপিত বা স্থাপিতব্য সিসি টিভি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে।’

নির্দেশনায় আরও বলা হয়, ‘সিসি টিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা বা পুলিশ পেতে পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করতে হবে।’

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি