‘রমজানে মজুতদারদের বিরুদ্ধে কঠোর হতে পিছপা হবো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৪, ১৯:১২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৯:১২

আসন্ন রমজান মাসে তেল-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে অযৌক্তিকভাবে দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, রমজান মাস সামনে রেখে যারা মজুতদারি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করবে, তাদের ব্যাপারে কঠোর হতে একটুও পিছপা হবো না।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আয়োজিত দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মধ্যে জানুয়ারির টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, পণ্যের অবৈধ মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট করা যাবে না। যারা বেশি মুনাফার লোভে অন্যায়ভাবে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

ভয়-ভীতি বা জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয় জানিয়ে তিনি বলেন, আমাদের উদ্দেশ্য উৎপাদক ও রফতানিকারকদের থেকে খুচরা মাধ্যমে ভোক্তার কাছে সহজে সব পণ্য যেন পৌঁছে যায়, সেই ব্যবস্থা নিশ্চিত করা। একটি স্মার্ট বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা। যারা সৎভাবে ব্যবসা করবে, তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। কিন্তু যেসব ব্যবসায়ী সুযোগ নেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আহসানুল ইসলাম জানান, টিসিবির পণ্য বিতরণে মুখ্য ভূমিকা পালন করেন ডিলাররা। তাদের সহযোগিতা না পেলে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা সম্ভব হতো না। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। 

তিনি বলেন, ডিলারদের অবশ্যই জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ডিলারশিপ প্রতিবছর পুনর্নিবন্ধন করার উদ্যোগ নেওয়া হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে, প্রমাণিত হলে ডিলারশিপ বাতিল করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

স্মার্ট কার্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা এক কোটি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছি। ২০ লাখ কার্ড বিতরণ করা হয়েছে। বাকি কার্ড জুনের মধ্যে বিতরণ সম্পন্ন করা হবে।

তিনি বলেন, আমরা পোশাকশ্রমিকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করবো। বিশেষ করে যারা কর্মজীবী, তারা যেন বিকালেও নিতে পারেন, সেই ব্যবস্থা সামনে আনবো। আমরা শুরু করেছিলাম ট্রাক দিয়ে। সেখান থেকে দোকানে এসেছি। এরপর এটা যেন ন্যায্যমূল্যের দোকানের মতো হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।

টিসিবির কার্যক্রম মনিটরিং করার জন্য এ সময় তিনি জনপ্রতিনিধিদের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এ ছাড়া টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান উপস্থিত ছিলেন।

পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত মোহাম্মদপুর কৃষি মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

সেখানে প্রতিমন্ত্রী জানান, এককভাবে কাউকে বাজার নিয়ন্ত্রণ করতে দেওয়া হবে না। এটা দেখার জন্য আমাদের প্রতিযোগিতা কমিশন আছে। আমাদের যুদ্ধ মজুতদারদের বিরুদ্ধে। যারা অতি মুনাফার লোভে অন্যায়ভাবে পণ্য মজুত করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর হবে। যেসব পণ্যের সংকট দেখিয়ে দাম বাড়ানোর চেষ্টা করবে, প্রয়োজনে সরকার সেগুলো আমদানির অনুমতি দেবে।

চাল ব্যবসায়ীদের প্রতিনিধির অভিযোগের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, চাল ব্যবসায়ীরা যেখান থেকে চাল কেনেন, তার পাকা রশিদ সংরক্ষণ করতে হবে। যদি স্বাভাবিক বাজারের তুলনায় সংকট দেখিয়ে বেশি দামে নেয়, তাহলে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন তিনি। টাকা থাকলেই পণ্য মজুত করবে, এমন লাইসেন্স বা অধিকার কাউকে দেওয়া হয়নি।

তিনি বলেন, দেশে ব্যবসা করতে হলে নিয়ম মেনে করতে হবে। রমজানে অত্যাবশ্যকীয় পণ্য কোনোভাবেই মজুত করা যাবে না। পবিত্র এ মাসে সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার জন্য সব ব্যবসায়ীকে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এ সময় মোহাম্মদপুর কৃষি মার্কেট পাইকারি চালের বাজার পরিদর্শন করেন বাণিজ প্রতিমন্ত্রী।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জনজীবনে
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
সর্বশেষ খবর
খিলগাঁও‌য়ে খালে ভাসছিল যুবকের লাশ: ৩৬ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন 
খিলগাঁও‌য়ে খালে ভাসছিল যুবকের লাশ: ৩৬ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন 
বিশ্বব্যবস্থায় দ্রুত পরিবর্তন: কীভাবে করতে হবে অভিযোজন? 
বিশ্বব্যবস্থায় দ্রুত পরিবর্তন: কীভাবে করতে হবে অভিযোজন? 
মালদ্বীপে হানিমুন ছাড়াও করা যায় যে ৭ ধরনের ভ্রমণ
মালদ্বীপে হানিমুন ছাড়াও করা যায় যে ৭ ধরনের ভ্রমণ
সাদা লবণ না খনিজ লবণ হৃদস্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
সাদা লবণ না খনিজ লবণ হৃদস্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার