জ্বালানি তেলের দাম কমতে পারে, আশা প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৪, ১৮:৪৮আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২০:২৯

প্রধানমন্ত্রীর অনুমতি পেলে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে আগামী দুই-একদিনের মধ্যেই সমন্বয় করা হবে। এতে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

রবিবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রস্তাবটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। অনুমতি পেলে আমরা আশা করছি দাম সাশ্রয়ী হবে। আন্তর্জাতিক দামের ফর্মুলায় ফেললে এটি ভালোভাবে বোঝা যাবে।’  

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি প্রতি মাসে  দাম সমন্বয় করা হোক। আশা করছি, এ মাসে যদি জ্বালানির দাম সমন্বয়ের কাজ শুরু করতে পারি, তাহলে জ্বালানি তেলের দামের ব্যাপারে কিছুটা সাশ্রয় হবে।’

সব ধরনের তেলের দাম কমবে কিনা, সাংবাদিকদের প্রশ্নে নসরুল হামিদ বলেন, ‘আমাদের মেইন টার্গেট হলো ডিজেল, যেটা বেশি ব্যবহার হয়। এটা সেচ, ট্রান্সপোর্ট, ট্রাক ও বাসে ব্যবহার হয়। পাবলিক যাতে সুবিধা ভোগ করতে পারে, সেটাই আমরা চাচ্ছি।’

জ্বালানি তেলের দাম কমলে গণপরিবহনসহ সব ধরনের পরিবহন ভাড়া কমবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যদি প্রতি মাসে সাশ্রয়ী দামে তেল দিতে পারি, তাহলে অবশ্যই ট্রান্সপোর্ট থেকে শুরু করে সব ক্ষেত্রে সাশ্রয় হওয়া উচিত।’

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান