সাউথ বাংলা ব্যাংকের এমডির পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৬:৫৩আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৬:৫৩

বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের এমডি হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। সোমবার (১৭ মার্চ) ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

এমডি হিসেবে হাবিবুর রহমানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বরে। রবিবার (১৬ মার্চ) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগপত্র দিলে তা গ্রহণ করা হয়। তবে আগামী এক মাস পরে তার পদত্যাগ কার্যকর হবে।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে  হাবিবুর রহমান পদত্যাগপত্র জমা দিয়ে পরে আবার তা প্রত্যাহার করেন।

২০১৩ সালে সাউথ বাংলা ব্যাংকের যাত্রা শুরুর পর থেকে বেশিরভাগ এমডি মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেছেন। যাত্রা শুরুর সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এসএম আমজাদ হোসেন। বিভিন্ন পক্ষের দ্বন্দ্বে তিনি পদত্যাগ করার পর চেয়ারম্যান হন বিতর্কিত ব্যবসায়ী থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। তারপর ২০২৩ সালের আগস্টে ব্যাংকটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেন এ জেড এম শফিউদ্দিন শামীম। তিনি ২০২৪ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে এমপি হন। শামীম পলাতক থাকায় গত সেপ্টেম্বরের পর্ষদ সভায় নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয় ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমানকে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম