ফেব্রুয়ারিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৬.৮২ শতাংশ, ২১ বছরে সর্বনিম্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ২১:০১আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২১:০১

গত ফেব্রুয়ারি মাসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৬.৮২ শতাংশে নেমে এসেছে, যা গত ২১ বছরে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০৪ সালের ফেব্রুয়ারির পর এত কম ঋণ প্রবৃদ্ধি দেখা যায়নি।

রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিশেষ করে ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পালাবদলের পর এই প্রবৃদ্ধির অবনতি ঘটেছে। গত ৭ মাস ধরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমতে থাকায় অর্থনীতিবিদরা এটির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অর্থনীতিবিদরা মনে করেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপ বাংলাদেশের রফতানি খাতে সংকট আরও গভীর করতে পারে, যা ইতোমধ্যে চলমান ঋণ সংকটকে আরও তীব্র করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৭.১৫ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ৭.২৮ শতাংশ। এই প্রবৃদ্ধি গত বছরের আগস্ট থেকে ক্রমাগত কমতে থাকলেও, ২০২২ সালের নভেম্বর থেকেই এটি নিম্নমুখী হতে শুরু করে। তবে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে গত বছর আগস্টের পর এ প্রবৃদ্ধির আরও অবনতি হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, এ ধারা চলতে থাকলে দেশের ব্যাংকিং খাতের ওপর চাপ বাড়বে এবং বেসরকারি খাতে ঋণের প্রবাহ আরও সংকুচিত হতে পারে, যা পুরো অর্থনীতির জন্য একটি গুরুতর সংকটের দিকে নিয়ে যেতে পারে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি