পার্বত্য ৩ জেলায় ব্যাংক বন্ধ থাকবে ১৩ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ এপ্রিল ২০২৫, ১৭:২২ আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৭:২২

চৈত্রসংক্রান্তি উপলক্ষে আগামী  রবিবার (১৩ এপ্রিল) পার্বত্য তিন জেলায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখায় লেনদেন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনার মাধ্যমে এ তথ্য জানিয়েছে। গত ৭ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নির্দেশনার আলোকে নির্বাহী আদেশে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষিতে ওই দিন  তিন পার্বত্য জেলায় ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চৈত্রসংক্রান্তি বাঙালির একটি ঐতিহ্যবাহী দিন। নানা আচার-অনুষ্ঠান ও উৎসবের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে এই দিনটি উদযাপন করা হয়। সেজন্য স্থানীয় জনগোষ্ঠীর সুবিধার্থে এবং সরকারি সিদ্ধান্ত অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

/জিএম/ এপিএইচ/
সম্পর্কিত
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
কিউ-ক্যাশ চালু, স্বাভাবিক হচ্ছে ব্যাংকের এটিএম-কার্ড ও অনলাইন সেবা
সর্বশেষ খবর
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক