২০২২-২৩ অর্থবছরে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা: সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ১৬:০৪আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৬:০৪

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে কর ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকা—যা আগের এক দশকের তুলনায় দ্বিগুণেরও বেশি। কর ন্যায্যতা ও রাজস্ব আহরণে চরম দুর্বলতার এই চিত্র তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সোমবার(২১ এপ্রিল) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ‘করপোরেট আয়কর সংস্কার ও কর ন্যায্যতার দৃষ্টিকোন’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তামিম আহমেদ এবং আলোচনা করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

সিপিডির গবেষণায় উঠে এসেছে, ২০২৩ সালে কর ফাঁকির ৫০ শতাংশই করপোরেট খাতে হয়েছে— যার আর্থিক পরিমাণ প্রায় ১ লাখ ১৩ হাজার ১১৮ কোটি টাকা। গবেষণা অনুযায়ী, কর ফাঁকির প্রবণতা ২০১১ সালের পর থেকে ধারাবাহিকভাবে বাড়ছে। ২০১২ সালে যেখানে কর ফাঁকি ছিল ৯৬ হাজার ৫০৩ কোটি টাকা, তা ২০১৫ সালে বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৩ হাজার ৬৭৩ কোটিতে এবং ২০২৩ সালে তা দ্বিগুণ ছাড়িয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, উচ্চ করহার, জটিল আইন-কানুন, দুর্বল প্রশাসনিক নজরদারি এবং কর ব্যবস্থায় দুর্নীতিই কর ফাঁকির প্রধান কারণ। জরিপে অংশগ্রহণকারী ৪৫ শতাংশ কোম্পানি অভিযোগ করেছে, কর প্রদানের সময় তাদের ঘুষ দিতে হয়েছে এবং ৮২ শতাংশ কোম্পানি করহারকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছে।

ঢাকা ও চট্টগ্রামের তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত মোট ১২৩টি কোম্পানির ওপর এই গবেষণা পরিচালিত হয়। পাশাপাশি তৈরি পোশাক, প্লাস্টিক, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং ও চামড়া খাতের ব্যবসায়ীদের মতামতও নেওয়া হয়েছে।

সিপিডি বলছে, এলডিসি থেকে উত্তরণের পর বহুজাতিক কোম্পানির বিনিয়োগ বাড়বে— যা কর ফাঁকি ও কর পরিহারের ঝুঁকিও বাড়াবে। এ প্রেক্ষিতে সিপিডি কর ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, নীতিগত সংস্কার এবং ডিজিটাল অবকাঠামোর উন্নয়নের সুপারিশ করেছে।

গোলাম মোয়াজ্জেম বলেন, শুধু কর ফাঁকি নয়, অযৌক্তিক প্রণোদনা ও কর ছাড়ের কারণেও সরকার প্রতি বছর বিপুল রাজস্ব হারাচ্ছে। বিনিয়োগের নামে খাতভিত্তিক কর ছাড় দেওয়া হচ্ছে, যা পুরোপুরি রাজনৈতিক বিবেচনায় নির্ধারিত। তার মতে, এই প্রণোদনা কাঠামো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

সিপিডির প্রতিবেদনে আরও বলা হয়, কর ফাঁকি ও দুর্নীতির কারণে সৎ করদাতারা নিরুৎসাহিত হন এবং সাধারণ জনগণের ওপর করের বোঝা বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী