এপ্রিল মাসে সামান্য কমেছে মূল্যস্ফীতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ১৯:১৯আপডেট : ০৫ মে ২০২৫, ১৯:১৯

চলমান মূল্যচাপের মাঝে স্বস্তির সামান্য ইঙ্গিত মিলেছে এপ্রিল মাসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদ্য প্রকাশিত তথ্যে দেখা গেছে, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৯.১৭ শতাংশে, যা মার্চ মাসে ছিল ৯.৩৫ শতাংশ।

বিবিএস’র তথ্যানুযায়ী, খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতির হারে সামান্য হ্রাস পরিলক্ষিত হয়েছে।

এপ্রিল মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৬৩ শতাংশ, যা মার্চ মাসে ছিল ৮.৯৩ শতাংশ। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ ভোক্তারা।

অপরদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি এপ্রিল মাসে নেমে এসেছে ৯.৬১ শতাংশে, যা মার্চে ছিল ৯.৭০ শতাংশ।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এ হ্রাস যদিও খুবই সামান্য, তবুও এটি স্থিতিশীলতার সম্ভাবনার একটি সূচনা হতে পারে। তবে সামগ্রিক অর্থনৈতিক চাপে এটি দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে, তা নির্ভর করছে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজার পরিস্থিতির ওপর।

/ এপিএইচ/জিএম/
সম্পর্কিত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব গ্রহণযোগ্য নয়: গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট
নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-বাজেট সংলাপে উঠে এলো অর্থনীতির কঠিন বাস্তবতা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী