পাঁচ বছরে প্রথমবার ৪৭০০ পয়েন্টের নিচে ডিএসইএক্স সূচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৮:০০আপডেট : ২৭ মে ২০২৫, ১৮:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ৪৭০০ পয়েন্টের নিচে নেমে এসেছে।  মঙ্গলবার (২৭ মে) লেনদেনের শেষদিকে সূচকটি ৪১ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৬৭৮ পয়েন্টে।

এই পতনের মধ্য দিয়ে সূচকটি টানা পাঁচ কার্যদিবস ধরে নিম্নমুখী ধারায় রয়েছে। গত পাঁচ কার্যদিবসে ডিএসইএক্স মোট ১২৩ পয়েন্ট হারিয়েছে— যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এর আগে, সর্বশেষ ২০২০ সালের ১২ আগস্ট ডিএসইএক্স সূচক ৪৬৩৩ পয়েন্টে অবস্থান করেছিল। অর্থাৎ প্রায় পাঁচ বছর পর সূচক আবারও ৪৭০০ পয়েন্টের নিচে নেমে গেলো।

বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি বাজার স্থবিরতা, তারল্য সংকট, অনিশ্চিত অর্থনীতি এবং বিনিয়োগকারীদের আস্থার সংকট এই পতনের জন্য দায়ী।

অপরদিকে, বাজারে লেনদেনও উদ্বেগজনকভাবে কমে এসেছে। আজকের লেনদেনের পরিমাণ ৩০০ কোটি টাকার নিচে নেমে এসেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বনিম্ন।

বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই হ্রাস পাচ্ছে। এর ফলে বাজারে অনিশ্চয়তা আরও তীব্র হয়ে উঠেছে এবং সামনের দিনগুলোতেও বাজারে ধস অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাজার সংশ্লিষ্টরা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এক হাজার কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সূচক-লেনদেন বেড়েছে, টানা তৃতীয় দিনে উত্থান শেয়ারবাজারে
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী