আরেক দফা দাম কমলো ওয়ালটন এলইডি টিভির

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ মার্চ ২০১৬, ১০:০১আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৮:১৯

ওয়ালটন এলইডি টিভি মডেল ভেদে আবারও এলইডি টিভির দাম কমালে ওয়ালটন। কারখানায় উচ্চমানের মেশিনারিজ সংযোজন এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ায় পণ্যে দাম কমেছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেও এলইডি টিভির দাম কমিয়েছিল কোম্পানিটি।
ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে কম দামে মানসম্পন্ন এলইডি টিভি দেয়ার উদ্দেশ্যে স্থানীয় পর্যায়ে উৎপাদন শুরু করে ওয়ালটন যা অনেকদূর এগিয়েছে।
গত ১৪ মার্চ থেকে হ্রাসকৃত মূল্যে বিক্রি হচ্ছে ওয়ালটন টিভি। মডেল ভেদে এলইডি টিভির দাম সর্বনিম্ন ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে।
বর্তমান ওয়ালটনের শোরুম থেকে ক্রেতারা ১৯ ইঞ্চি এলইডি টিভি ১১ হাজার ৯শ’ টাকায়, ২৪ ইঞ্চি ১৪ হাজার ৯শ’ টাকায়, ২৮ ইঞ্চি ১৯ হাজার ৯শ’ টাকায়, ৩২ ইঞ্চির দুটি মডেল যথাক্রমে ২৩ হাজার ৯শ’ ও ২৬ হাজার ৭শ’ টাকায় কিনতে পারবেন।
এছাড়া ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির এনড্রয়েড স্মার্ট টিভির দাম কমানো হয়েছে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।  আর এখন ৪৩ ও ৪৯ ইঞ্চির এনড্রয়েড স্মার্ট টিভির দাম  যথাক্রমে ৫২ হাজার ৯শ’ ও ৬৬ হাজার ৯শ’ টাকা।
অন্যদিকে, ৩ হাজার টাকা কমে ৫৫ ইঞ্চির এনড্রয়েড স্মার্ট টিভি এখন পাওয়া যাচ্ছে ৮১ হাজার ৯শ’ টাকায়।
ওয়ালটনের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, বাংলাদেশের বাজারে বিদেশি পণ্যের আধিপত্য কমাতেই তারা কম দামে উচ্চ  মানের পণ্য বাজারে আনছেন। তাই ওয়ালটন সর্বোচ্চ মান বজায় রেখে পণ্য উৎপাদন করছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি