‘ভোজ্যতেল কোম্পানিগুলোকে নতুন সনদ নিতে হব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ২০:৫১আপডেট : ২৮ মার্চ ২০১৬, ২০:৫৪

ভোজ্যতেল ভোজ্যতেলে ভিটামিন ‘এ’র প্রয়োজনীয় মিশ্রণের বাধ্যবাধকতা আরোপ হওয়ায় দেশের কোম্পানিগুলোকে নতুন করে মান সনদ নিতে হবে। ইতিমধ্যেই ৪১টি কোম্পানির পুরনো সনদ বাতিল করেছে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
সম্প্রতি বিএসটিআই’র ওয়ান স্টপ সার্ভিস সেন্টার সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, যেসব কোম্পানি শর্ত অনুযায়ী ভোজ্যতেলে বিটামিন ‘এ’ নিশ্চিত করছে সেসব কোম্পানিকে নতুন সনদ দেওয়া হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ২০১৩ সালে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’র প্রয়োজনীয় মিশ্রণ বাধ্যতামূলক করে একটি আইন পাস করে সরকার।
বিএসইটিআই আগে কোম্পানিগুলোকে যে সনদ দিত তাতে ভিটামিন ‘এ’  মিশ্রণের কোনও শর্ত ছিল না। ফলে স্বাভাবিক নিয়মেই আগের লাইসেন্স বাতিল হয়েছে।
বিএসটিআই সূত্রে আরও জানা যায়, যেসব কোম্পানি নতুন সনদ নিবে না, লাইসেন্স বাতিল হওয়ায় কোম্পানিগুলো পরিশোধন কিংবা সরবরাহের যোগ্যতা হারিয়েছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি