বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেসবুক পেজ-আইডি খুলে প্রতারণা, সতর্কবার্তা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৩

বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে বাংলাদেশে প্রতারণামূলক কার্যক্রম চালানোর অভিযোগে সাধারণ মানুষকে সতর্ক করেছে সংস্থাটি। বিশ্বব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনও ব্যক্তিকে সরাসরি ঋণ দেয় না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্যও সংগ্রহ করে না।

বৃহস্পতিবার(৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে— বিশেষ করে ফেসবুকে বিশ্বব্যাংকের নামে ভুয়া পেজ ও আইডি খুলে প্রতারণার ঘটনা ঘটছে। এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ‘ফি’ বা অন্যান্য খরচের বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা বিশ্বব্যাংকের নাম, লোগো এবং মোবাইল ব্যাংকিং সেবার অপব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে বিশ্বব্যাংকের কোনও প্রকল্প বা কার্যক্রমের সম্পৃক্ততা নেই।

বিশ্বব্যাংক আরও জানায়, কেউ যদি এ ধরনের প্রতারণার মুখোমুখি হন বা সন্দেহজনক কোনও যোগাযোগ পান, তাহলে অবিলম্বে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সংস্থাটি পুনরায় উল্লেখ করেছে, বিশ্বব্যাংক রাষ্ট্রীয় পর্যায়ে সরকারের সঙ্গে কাজ করে এবং ব্যক্তিপর্যায়ে কোনও ঋণ কার্যক্রম পরিচালনা করে না। তাই বিশ্বব্যাংকের নামে ব্যক্তিগত ঋণ, ফি প্রদান কিংবা আর্থিক তথ্য চাওয়ার যেকোনও দাবি প্রতারণা হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে লাগাম টানতে নতুন নীতিমালা 
সেলফি দিয়েই ফেসবুক হবে ভেরিফায়েড, লাগবে না টাকা
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
সর্বশেষ খবর
হটস্পটে ইন্টারনেট শেয়ার করলে কি ফোনের তথ্য চুরি হতে পারে?
হটস্পটে ইন্টারনেট শেয়ার করলে কি ফোনের তথ্য চুরি হতে পারে?
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া