সূচক ও লেনদেন বাড়লো শেয়ারবাজারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৬, ২০:২০আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২০:২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের (১ এপ্রিল) লেনদেন শেষে সূচক ও লেনদেন—উভয়ই বেড়েছে। তবে, বাজারে শেয়ারদরের উত্থান-পতনের চিত্রও স্পষ্ট ছিল। দিন শেষে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও কিছু কোম্পানির শেয়ারদর উল্লেখযোগ্যভাবে কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭১৯ কোটি ৮৩ লাখ টাকা, যা আগের কার্যদিবস মঙ্গলবারের চেয়ে ৬৮৫ কোটি ৬০ লাখ টাকা বেশি। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৭২ দশমিক ৭৯ পয়েন্টে। আগের দিনের তুলনায় সূচকটি ৯৪ দশমিক ৪৭ পয়েন্ট বা এক দশমিক ৮২ শতাংশ বেড়েছে।

শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস দাঁড়িয়েছে এক হাজার ৬৫ দশমিক ৪৫ পয়েন্টে। আর শীর্ষ ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক বেড়ে হয়েছে দুই হাজার এক দশমিক ৬৪ পয়েন্ট, যা আগের দিনের তুলনায় ৪১ দশমিক ৬২ পয়েন্ট বা দুই দশমিক ১২ শতাংশ বেশি।

লেনদেন শেষে বাজারে ৩২৭ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৩৯টির কমেছে এবং ২৫টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম কমার শীর্ষে যারা

দিন শেষে দাম কমার তালিকার শীর্ষে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স। আগের কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ছিল তিন টাকা, যা বুধবার কমে দুই টাকা ৭০ পয়সায় নেমেছে। দাম কমার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিএলএফএসএল। এ কোম্পানির শেয়ারের দামও তিন টাকা থেকে কমে দুই টাকা ৭০ পয়সা হয়েছে, যা ১০ শতাংশ হ্রাস।

তৃতীয় স্থানে থাকা আইএলএফএসএল’র শেয়ারদর তিন টাকা ২০ পয়সা থেকে কমে দুই টাকা ৯০ পয়সায় নেমেছে। আর প্রিমিয়ার লিজিং’র শেয়ারদর তিন টাকা ৩০ পয়সা থেকে কমে তিন টাকা হয়েছে।

দাম বাড়ার শীর্ষে যারা

আজ দাম বাড়ার তালিকার শীর্ষে রয়েছে সিলভা ফার্মা। আগের কার্যদিবসে শেয়ারটির দাম ছিল ১১ টাকা, যা বুধবার বেড়ে ১২ টাকা ১০ পয়সা হয়েছে। দাম বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিএনআইসিএল’র। কোম্পানিটির শেয়ারদর ৫৮ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৬৪ টাকা ৪০ পয়সা হয়েছে। তৃতীয় স্থানে থাকা অ্যাপেক্স স্পিনিং’র শেয়ারদর ১৯৫ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ২১৪ টাকা ৪০ পয়সা হয়েছে। এছাড়া ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড—এই দুই ইউনিটের দামই প্রায় ৯ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
শেয়ার বাজারে কারসাজি: কীভাবে কাজ করে ‘অদৃশ্য সিন্ডিকেট’ 
পুঁজিবাজারে কারসাজি: ১৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমান এফ রহমান নিষিদ্ধ
শেয়ার বাজারে আসছে সরকারি কোম্পানি, কী বদলাবে
সর্বশেষ খবর
চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব
চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
চরের দখল নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত
চরের দখল নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পাইপলাইন কেটে কীটনাশক ঢেলে দেয় সন্ত্রাসীরা
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পাইপলাইন কেটে কীটনাশক ঢেলে দেয় সন্ত্রাসীরা
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’