সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৬, ২২:০০আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২২:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারের (৭ এপ্রিল) লেনদেন শেষে সূচক ও লেনদেন—উভয়ই বেড়েছে। তবে, বাজারে শেয়ারদরের উত্থান-পতনের চিত্রও স্পষ্ট ছিল। আজ লেনদেন হয়েছে ৫৯৭ কোটি এক লাখ টাকার, যা গতকালের (সোমবার) ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৫৮ দশমিক ৮৭ পয়েন্টে। আগের দিনের তুলনায় সূচকটি ৩৪ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৭ শতাংশ বেড়েছে।

শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে পাঁচ দশমিক ৪৩ পয়েন্টে বা শূন্য দশমিক ৫২ শতাংশ। আর শীর্ষ ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে এক হাজার ৯৭১ দশমিক ৩৭ পয়েন্ট। যা আগের দিনের তুলনায় ১৬ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কম।

আজ ২৭৫টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ৭০টির দাম কমেছে এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম বৃদ্ধির শীর্ষে

আজ দাম বাড়ার তালিকার শীর্ষে রয়েছে লাভেলো। আগের কার্যদিবসে শেয়ারটির দাম ছিল ৬৮ টাকা ১০ পয়সা, যা মঙ্গলবার বেড়ে ৭৪ টাকা ৯০ পয়সা হয়েছে। শতাংশ হিসাবে লাভেলোর শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৮। দাম বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ অটোকারস। কোম্পানিটির শেয়ারদর ১৮৩ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ২০১ টাকা ৩০ পয়সা হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডের শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। এছাড়া রানার অটোর শেয়ারের দাম ৩৬ দশমিক ৭০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা ৩০ পয়সাতে। আর তালিকার পঞ্চম স্থানে থাকা কেডিএস অ্যাক্সেসরিজের শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৩২ শতাংশ।

দাম কমার শীর্ষে

দিন শেষে দাম কমার তালিকার শীর্ষে রয়েছে আল–আরাফাহ ব্যাংক। আগের কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৫ টাকা ৮০ পয়সা, যা আজ কমে ১৫ টাকা হয়েছে। দাম কমার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স। এ কোম্পানির শেয়ারের দাম তিন দশমিক ৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সায়। 

তৃতীয় স্থানে থাকা উত্তরা ফাইন্যান্সের শেয়ারদর ৬২ টাকা ৫০ পয়সা থেকে কমে ৬০ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। আর সানলাইফ ইনস্যুরেন্স শেয়ারের দাম কমেছে দুই দশমিক ৫৬ শতাংশ।

শেয়ারবাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সামগ্রিকভাবে সূচক বৃদ্ধি ব্যবসায়িক আস্থা ও লেনদেন বাড়ার পরিচায়ক। তবে. কিছু কোম্পানির দাম হ্রাস এ অঞ্চলের বিনিয়োগকারীদের সতর্ক করে দিচ্ছে।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের