ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৬, ১৬:৪৯আপডেট : ১৫ মে ২০২৬, ১৬:৪৯

সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীকে আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে কোনও তৃতীয় পক্ষ বা অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর না করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ আহ্বান জানায় কেন্দ্রীয় ব্যাংক।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি কিছু অননুমোদিত থার্ড-পার্টি প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ, সিভিভি নম্বরসহ সংবেদনশীল তথ্য শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এসব প্রতিষ্ঠান কোনও ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কার্ডের গোপনীয় তথ্য ফাঁস, জালিয়াতি, অননুমোদিত লেনদেন এবং গ্রাহকের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। একইসঙ্গে সামগ্রিক কার্ড ব্যবস্থাপনাতেও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।

কার্ড সংক্রান্ত যেকোনো সেবা নেওয়া ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহার করার জন্য গ্রাহকদের পরামর্শ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া গ্রাহকদের আর্থিক নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, কোনও অবস্থাতেই ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) বা কার্ডের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। সন্দেহজনক কোনও কার্যক্রম নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
বাংলাদেশ ব্যাংকের এআই প্রশিক্ষণের তালিকা পুনর্বিবেচনা, যুক্ত হলেন ৪ নারী কর্মকর্তা
হঠাৎ বেড়েছে ক্রেডিট কার্ডে লেনদেন, নেপথ্যের কারণ কী
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু