ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে সোমবার কলম বিরতির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৬, ১৫:০৪আপডেট : ০৭ জুন ২০২৬, ১৫:০৪

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী দুই ঘণ্টার কলম বিরতির আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

রবিবার (৭ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক নুর নবী মানিক।

সমাবেশে তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ ব্যাংকটির গ্রাহক, আমানতকারী ও শেয়ারহোল্ডারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি।

অধ্যাপক নুর নবী মানিক বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যান পদ থেকে খুরশীদ আলমের পদত্যাগ নিশ্চিত করতে হবে। না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। তিনি দাবি করেন, ইসলামী ব্যাংকের স্বার্থ, গ্রাহকদের আস্থা এবং দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি জানান, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা ও উপশাখার সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি পালনের আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচির মাধ্যমে ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সাধারণ জনগণের উদ্বেগ এবং দাবি তুলে ধরা হবে। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

সমাবেশে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

/জিএম/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই ১৮ হাজার আমানত ফেরতের আবেদন
বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়ে বরখাস্ত হলেন ইসলামী ব্যাংকের সেই কর্মকর্তা 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত