দোকানপাট খোলা রাখার সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ জুন ২০২৬, ১৬:৩৯আপডেট : ১২ জুন ২০২৬, ১১:১৩

দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট আগামী ১২ জুন থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এ সময়সূচি দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (১১ জুন) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ।

এতে বলা হয়, আগে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ জুন থেকে রাত ৯টার মধ্যেই কার্যক্রম শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সব বিনোদন কেন্দ্রও রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে চলমান বা আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৯টার মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

 

 

 

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
ভাল্বের ত্রুটিতে আটকে আছে রূপপুর প্রথম ইউনিট 
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
সর্বশেষ খবর
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন
কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে